মাংকিপক্সের ধরন বদলের কোনও প্রমাণ নেই: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ২১:২১আপডেট : ২৩ মে ২০২২, ২১:২১

মাংকিপক্স ভাইরাসের ধরন বদলের কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার জাতিসংঘে সংস্থাটির একজন সিনিয়র নির্বাহী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম এবং মধ্য আফ্রিকায় ভাইরাসটির ধরন পরিবর্তনের কোনও প্রবণতা দেখা যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ডব্লিউএইচও-এর জরুরি কর্মসূচির আওতাভুক্ত গুটিবসন্ত বিষয়ক দফতরের প্রধান রোসামুন্ড লুইস এক ব্রিফিংয়ে বলেছেন, এই ভাইরাসের মিউটেশন সাধারণত কম হয়। তবে কেসের জিনোম সিকোয়েন্সিং বর্তমান প্রাদুর্ভাবের বিষয়টি বুঝতে সাহায্য করবে।

ইউরোপ এবং উত্তর আমেরিকায় সম্প্রতি ১০০টিরও বেশি সন্দেহভাজন ও নিশ্চিত শনাক্তের ঘটনাও খুব গুরুতর কিছু ছিল না বলে জানিয়েছেন ডব্লিউএইচও-এর সংক্রামক রোগ বিষয়ক শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ। তিনি এটিকে একটি ‘নিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেন।

/এমপি/
সম্পর্কিত
ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে চীনের তৈরি মাংকিপক্স ভ্যাকসিন
কঙ্গোতে পৌঁছালো মাংকিপক্স ভ্যাকসিনের প্রথম ব্যাচ
দ্রুত বিবর্তিত হচ্ছে মাংকিপক্স, বিজ্ঞানীরা দিশেহারা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের