৩৭ হাজার ফুট উঁচুতে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১৭:৪৯আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৭:৫৯

দুই পাইলটের ঘুমের কারণে বড় দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭। ভূমি থেকে ৩৭ হাজার ফুট উঁচুতে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন দুই পাইলট। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিমানটি ল্যান্ড করেনি। গত সোমবারের এ ঘটনায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ‘ইটি ৩৪৩’ সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাচ্ছিল। কিন্তু ঘুমে থাকায় প্লেনটিকে অবতরণের কোনও উদ্যোগ নেননি পাইলটরা। জানা গেছে, উড়োজাহাজটিকে অটোপাইলট প্রযুক্তির সহায়তায় ভূপৃষ্ঠ থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকবার উড়োজাহাজের ক্রু’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।

এভিয়েশন হেরাল্ডের তথ্যমতে, বিমানবন্দরের কাছে এসেও ইটি৩৪৩ ফ্লাইট অবতরণ না করায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) একটি সতর্কতা জারি করে। কিছুক্ষণের পর বিমানে একটি সতর্কতাসূচক এলার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে পাইলটদের। পরে উড়াজাহাজটিকে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান পাইলটরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। আড়াই ঘণ্টা বিমানবন্দরে অবস্থানের পর ছেড়ে যায় বোয়িং ৭৩৭।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু