নিজ দলের বিরুদ্ধে এমপি আপসানার সংবাদ সম্মেলন

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৮ অক্টোবর ২০২২, ০৩:২৪আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৪:৩২

নিজ দল লেবার পার্টির স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন লন্ডনের পপলার ও লাইমহাউস আসনের সংসদ সদস্য (এমপি) বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম। শুক্রবার পূর্ব লন্ডনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন।

সংবাদ সম্মেলনে আপসানা অভিযোগ করেন, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত  অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনে সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় তার মনোনয়ন কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। 

ট্রিগার ব্যালট প্রক্রিয়ায় নানা অনিয়মের কথা তুলে আপসানা বলেন, ‘পপলার ও লাইমহাউসের লেবার পার্টির সদস্যরা ৫০টির বেশি সুনির্দিষ্ট অভিযোগ করেছেন। পার্টির অভ্যন্তরীণ প্রক্রিয়ায় অনিয়মের সুরাহা না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হবে।’ এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক স্বামীর বিরুদ্ধেও কথা বলেন তিনি।

গত নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন লেবার পার্টির আপসানা।

উল্লেখ্য, আপসানা ব্রিটেনের সর্বশেষ জাতীয় নির্বাচনে লন্ডনের সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা পপলার লাইমহাউস এলাকা থেকে লেবার পার্টির মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করেন। লেবার পার্টির নিরাপদ এ আসনটি থেকে মনোনয়ন পাওয়া মানেই অনেকটা নিশ্চিত বিজয়। যদিও সেই মনোনয়ন যুদ্ধে খোদ বাঙালিদেরও বিরোধিতার মুখোমুখি হতে হয় আফসানাকে।

আপসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম