অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১২:৪৪আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১২:৪৪

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ মাসের শেষ দিকে তার এই সফরে যাওয়ার কথা রয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন,  ফুমিও কিশিদার সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। তবে জাপানি নেতার সঙ্গে তার একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, সম্ভাব্য সফরে পশ্চিম অস্ট্রেলিয়ার খনিজ ও জ্বালানি সমৃদ্ধ পার্থ শহরেও যাওয়ার কথা রয়েছে ফুমিও কিশিদার।

অ্যান্টনি আলবানিজ বলেন, ক্যানবেরা বা মেলবোর্নের বদলে জাপানের প্রধানমন্ত্রীকে পার্থে নিয়ে যাওয়া হবে।

ফুমিও কিশিদা পার্থ ছাড়া অন্য কোনও শহর পরিদর্শন করবেন কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাপানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিশিদা জানিয়েছেন, সফরের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া সফরের চেষ্টা করছি। তবে শিডিউল এখনও চূড়ান্ত হয়নি।’

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে গত সপ্তাহে জানিয়েছে, অক্টোবরের শেষের দিকে এই সফরের পরিকল্পনা করা হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান