আইসিইউতে বেলারুশের কারাবন্দি নেত্রী মারিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ১৩:২৪আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৩:৫৭

বেলারুশের কারাবন্দি বিরোধীদলীয় নেতা মারিয়া কোলেসনিকোভাকে হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

কোলেসনিকোভার সহযোগীরা বিবিসিকে জানিয়েছে, গত সোমবার (২৮ নভেম্বর) বেলারুশের পূর্বাঞ্চলীয় শহর গোমেলের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর ৪০ বছর বয়সী কোলেসনিকোভা অবস্থা গুরুতর হয়।

কোলেসনিকোভার টুইটার অ্যাকাউন্টে তার সহযোগীরা লিখেছেন, মারিয়া কোলেসনিকোভাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৮ নভেম্বর অস্ত্রোপচার করা হয়েছিল। বুধবার তাকে সার্জিক্যাল বিভাগে স্থানান্তর করা হবে।

চলতি মাসের শুরুতে কোলেসনিকোভাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। কেন তার অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, তার সহযোগীরা সেটি নিশ্চিত করেননি। তবে তারা বলেছেন যে, তার ‘সার্জিক্যাল প্যাথলজি’ ছিল। দেশটির কারা কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আইসিইউতে বেলারুশের কারাবন্দি নেত্রী মারিয়া

২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর দেশটিতে গণবিক্ষোভ শুরু হয়। বিরোধীরা ও জনগণ দাবি তোলে যে, নির্বাচন হয়েছে ব্যাপক জালিয়াতির মাধ্যমে এবং প্রকৃত বিজয়ী ছিলেন আরেক নারী নেত্রী স্বেতলানা তিখানভস্কায়া।

লুকাশেঙ্কোর কড়া সমালোচক ছিলেন কোলেসনিকোভা। রাজনৈতিক সংকটে তার নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে গণবিক্ষোভ ও ধর্মঘট পালিত হয়েছিল। সরকারবিরোধী এই বিক্ষোভের পর অজ্ঞাতনামা মুখোশ পরা ব্যক্তিরা রাজধানী মিনস্ক থেকে তাকে অপহরণ করে।

অপহরণের পর দেশটির নিরাপত্তা বাহিনী তাকে ইউক্রেনে নির্বাসনের চেষ্টা করেছিল। কিন্তু তিনি দেশত্যাগে অস্বীকৃতি জানান। এ সময় সীমান্তে তিনি তার পাসপোর্ট ছিঁড়ে ফেলেন এবং গাড়ির জানালা দিয়ে বেরিয়ে যান। পরে বিক্ষোভে নেতৃত্বদানের জন্য অভিযুক্ত করে কোলেসনিকোভাকে ২০২১ সালে ১১ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। তার বিরুদ্ধে সব ভিন্নমতকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

/এনএআর/এমপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের