আল আকসায় ইসরায়েলি মন্ত্রী, জাতিসংঘের বৈঠক আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৩, ১৫:১১আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৫:১১

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে চীন ও সংযুক্ত আরব আমিরাত। কূটনীতিকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও আল আকসা কম্পাউন্ডে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘উত্তেজনার পারদ বাড়াতে পারে এমন যেকোনো একতরফা পদক্ষেপের ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসরের মতো দেশগুলোও এ ঘটনার নিন্দায় শামিল হয়েছে। ইসরায়েলি মন্ত্রীর কর্মকাণ্ডকে সংঘাতের উস্কানি হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনি নেতারা।

গাজা উপত্যকার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এ ঘটনা রেড লাইন অতিক্রমের সমতুল্য।

/এমপি/
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন