যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনকে আইএমএফের ঋণ

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩, ১৬:৫৪আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৬:৫৭

রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনকে প্রথমবারের মত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (২১ মার্চ) এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে কিয়েভকে চার বছর পর্যায়ক্রমে ১ হাজার ৫৬০ কোটি মার্কিন ডলারের এই ঋণ দেওয়া হবে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইএমএফ এর কর্মকর্তা গেভিন গ্রে বলেন, ‘ইউক্রেনের অনিশ্চিত অর্থনীতিকে স্থিতিশীল করা, যুদ্ধ পরবর্তীকালে ইউরোপিয়ান ইউনিয়নে কিয়েভের যোগদান ও যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহযোগিতা করা এই ঋণ প্রকল্পের প্রধান লক্ষ্য।'

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরোদমে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর আইএমএফের এই চুক্তি অনুযায়ী সবচেয়ে বড় ঋণ সহায়তা পেতে চলেছে কিয়েভ। মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন আইএমএফকে এই পদক্ষেপের জন্য স্বাগত জানিয়েছেন।

ইউক্রেনের প্রতি সমর্থন ও এই চুক্তির জন্য আইএমএফকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। তবে আইএমএফ কর্তৃপক্ষ এখনও চুক্তিটি অনুমোদন করেনি। শীঘ্রই চুক্তি অনুমোদনের বিষয়ে আলোচনা করবে বলে জানিয়েছে সংস্থাটির নির্বাহী বোর্ড।

/এটি/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম