দক্ষিণ সুদানের জাতিসংঘ শিবিরে সংঘর্ষে নিহত ১৮

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫২
image

দক্ষিণ সুদানে জাতিগত সংঘর্ষ দক্ষিণ সুদানে জাতিসংঘের এক শরণার্থী শিবিরে দুটি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ডক্টরস উইথাউট বর্ডারস নামের মানবিক চিকিৎসা সহায়তা সংস্থার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েয়ে, নিহত ১৮ জনের মধ্যে তাদের দুই কর্মীও রয়েছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার রাতে দক্ষিণ সুদানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাকালাল শহরে অবস্থিত ওই শরণার্থী শিবিরে শিলুক এবং দিনকা জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। জাতিসংঘ-পুলিশ জমায়েতকে নিবৃত্ত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ওই শরণার্থী শিবিরটি সুদানে জাতিসংঘের ছয়টি শিবিরের একটি। এসব শিবিরে প্রায় ২ লাখ উদ্বাস্তু মানুষ আশ্রয় নিয়েছেন। মাকালাল শিবিরে আশ্রয় নিয়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ। ডক্টরস উইথাউট বর্ডারস জানিয়েছে, গত বছরের তুলনায় এই সংখ্যাটা প্রায় দ্বিগুন। সংস্থাটির সমন্বয়ক মার্কাস বাকমান বলেছেন, ‘এখানে আসা বেশিরভাগ মানুষই এমন অঞ্চল থেকে এসেছেন, যেখানে কয়েক মাস ধরে কোনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি। সর্বোপরি নিরাপত্তার জন্যই তারা শরণার্থী শিবিরে গিয়েছেন।’ তিনি আরও বলেন, এটি হওয়া উচিত সংশ্লিষ্ট সকল অংশের সমন্বয়ে এক আশ্রয়স্থল।
এক লিখিত বক্তব্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেন, ‘সাধারণ মানুষ, জাতিসংঘ কর্মী এবং শান্তিবাহিনীর ওপর চালানো যে কোনো হামলাই যুদ্ধাপরাধের সামিল।’ মুনের ওই বক্তব্যে জাতিগত সংঘাত বন্ধের জন্য সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে জন্মলাভের পর থেকেই জাতিগত সংঘাতে জর্জরিত দক্ষিণ সুদান। দুই বছর ধরে চলা গৃহযুদ্ধ চলছে সেখানে। সূত্র: সিএনএন

/এসএ/বিএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী