গুয়াতেমালায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, ৩ মাসের জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০

ডেঙ্গু প্রাদুর্ভাবের মুখে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। ডেঙ্গুতে চলতি বছর দেশটিতে ২২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ।  

গুয়াতেমালার স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো কোমা বৃহস্পতিবার বলেন, ‘জরুরি অবস্থা তিন মাসের জন্য কার্যকর থাকবে। এই রোগ বহনকারী মশা নির্মূল করার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গুয়াতেমালার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এ পর্যন্ত ১২ হাজার ২০০ জনের বেশি মানুষের ডেঙ্গু হয়েছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় সংখ্যাট দ্বিগুণেরও বেশি। আর ২০১৯ সালে রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষের ডেঙ্গু শনাক্ত হয় দেশটিতে।

নাগরিক সুরক্ষা কর্মকর্তা ওয়াল্টার মনরয় বলেন, ‘বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে মশার বংশবৃদ্ধির জন্য আরও বেশি পানি থাকবে। এই মশা যেন বংশ বৃদ্ধি করতে না পারে সে জন্য আমাদের দ্রুত পদক্ষপ নিতে হবে।’

ডেঙ্গু হলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় একটি রোগ। এর ফলে তীব্র জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাব, বমি, পেশীতে ব্যথা হতে থাকে। গুরুতর ক্ষেত্রে ডেঙ্গু মৃত্যুর কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এপ্রিলে বলেছিল, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু এবং মশাবাহিত ভাইরাসজনিত অন্যান্য রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

সূত্র: ফ্রান্স২৪

/এসপি/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব