স্টর্ম বার্টে বিপর্যস্ত ব্রিটেন: নিহত ৫, প্লা‌বিত শত শত বাড়ি

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৮

স্টর্ম বার্টের ভয়াল আঘা‌তে বিপর্যস্ত হ‌য়ে প‌ড়ে‌ছে পুরো যুক্তরাজ‌্য। ঘ‌টে‌ছে ভূ‌মিধস। ব্রিটে‌নে সোমবার স্থানীয় সময় ভোররা‌তে এ প্রতি‌বেতন লেখা পর্যন্ত পাঁচ জ‌নের মৃত‌্যুর খবর নি‌শ্চিত হওয়া গে‌ছে। ওয়েলসের শত শত বাড়িঘর বন্যায় ত‌লি‌য়ে গে‌ছে। বি‌গ্নিত হ‌চ্ছে বিমান চলাচল। লন্ডনে যান চলাচলে বিঘ্ন ঘটে‌ছে, যাত্রীরা আটকা প‌ড়ে‌ছেন স্টেশনগু‌লো‌তে। প্রবল ঝড়ের পরও ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে একশ‌টিরও বেশি বন্যা সতর্কতা এখ‌নও জা‌রি রয়েছে।

স্টর্ম বার্টের কারণে বন্যা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ইউস্টন স্টেশন থেকে তালাবদ্ধ করা হয়েছে। স্টেশনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্টেশনের লাইট এবং তথ্য বোর্ডগুলো ফাঁকা হয়ে গেছে।

রবিবার রাগবি এবং মিল্টন কেইনসের মধ্যে বন্যার কারণে পরিষেবা আরও ব্যাহত হয়েছে এবং শত শত যাত্রীকে ব্যস্ত স্টেশনে ট্রেনে উঠানোর চেষ্টা করতে দেখা যায়।

বালতি দিয়ে পানি সরাচ্ছেন তরা

উত্তর ওয়েলসে ভূমিধসের সঙ্গে পন্টিপ্রিড, এবডব্লিউ ভ্যালে এবং অ্যাবারডেয়ারসহ ওয়েলসজুড়ে শহরগুলোতে ক্রমবর্ধমান বন‌্যার খবর পাওয়া গেছে।

সর্বশেষ, লন্ডনে প্রবল বাতাসের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে এবং গাছ পড়ে গেছে। বন্যা এবং বিদ্যুৎ কাটা ট্রেন পরিষেবাগুলোতে দীর্ঘ বিলম্ব ঘ‌টে‌ছে।

ভ্রমণ ডেটা সাইট ফ্লাইটঅয়্যারের তথ‌্য অনুসারে, হিথ্রোতে দুইশটিরও বেশি ফ্লাইট করতে হয়। লন্ডন সিটি বিমানবন্দরে রবিবারজুড়ে কমপক্ষে প‌নেরটি ফ্লাইট বাতিল করা হয়েছিল। গ্যাটউইক বিমানবন্দর এবং বার্মিংহাম বিমানবন্দরেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্ব হয়।

/আরআইজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের