লিথুয়ানিয়ায় বিমানবন্দরের কাছে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৮

লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের কাছে একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) ভোরের এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

লিথুয়ানিয়ার দমকল ও জরুরি সেবা প্রধান রেনাটাস পোজেলা জানিয়েছেন, উড়োজাহাজটি ভিলনিয়াস বিমানবন্দরের কাছে অবতরণের জন্য প্রস্তুত ছিল। কিন্তু কয়েক কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের চার সদস্যের মধ্যে একজন নিহত হয়েছেন।

বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি পরিচালনা করছিলো স্প্যানিশ কার্গো এয়ারলাইন সুইফটএয়ার। এটি ডিএইচএল এর পণ্য বহন করছিলো। কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের শেষ পর্যায়ে উড়োজাহাজটি বিমানবন্দরের কাছাকাছি একটি বাড়ির কাছে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাস্থলের কাছের বাড়ি থেকে ১২ জনকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

বিমানটি স্থানীয় সময় তিনটায় লিপজিগ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট পরে এটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় আকাশ ছিল মেঘলা ও বাতাসের গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ৩০ কিলোমিটার।

দমকল বাহিনী বিমানবন্দরের রানওয়ে থেকে ১ দশমিক ৩ কিলোমিটার উত্তরের একটি বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে উদ্ধারকাজ চালিয়েছে। সেখানকার কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সমস্ত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে।

লিথুয়ানিয়ার কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত করছে। তারা জানিয়েছে, দুর্ঘটনার পেছনে বিস্ফোরণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

/এসকে/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান