সিরিয়ার মাউন্ট হেরমনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে ইসরায়েলি সেনাবাহিনী 

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫

সিরিয়ার দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাউন্ট হেরমনের দখল অনির্দিষ্টকালের জন্য ধরে রাখবে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মাউন্ট হেরমনে সেনাঘাঁটি পরিদর্শন শেষে কাতজ বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে 'শত্রু' বাহিনীর উপস্থিতি জোরালো হোক, সেটা কোনও ভাবেই মেনে নেবে না তেল আবিব।

আসাদ সরকার পতনের পর মাউন্ট হেরমনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমি দখল করে ইসরায়েল। সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত পর্বতটির তুষারাবৃত চূড়া থেকে দামেস্কের উপকণ্ঠ ও গোলান উপত্যকার ওপর নজরদারি করা যায়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই গোলান উপত্যকা দখল করে রেখেছে ইসরায়েল।

ইসরায়েলের দাবি, সিরিয়ার ভেতর জাতিসংঘের নির্ধারিত নিরপেক্ষ অঞ্চলে অবস্থান নিয়েছে তারা। অবশ্য কয়েকজন এর বাইরে টহল দিয়েছে।

এর আগে দেশটির কর্মকর্তারা দাবি করেছিলেন, ইসরায়েলি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত পরিসরে সাময়িক টহল চালিয়েছে সেনাবাহিনী।

সিরীয় ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের অবস্থানের জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা ও দেশের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। তাদের অভিযোগ, সার্বভৌমত্বের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তেল আবিব। সিরিয়া থেকে যতদ্রুত সম্ভব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। 

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের