যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার শিকার উড়োজাহাজে ছিলেন রাশিয়ার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দম্পতি 

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১৬:২৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:২৪

যুক্তরাষ্ট্রের রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার শিকার উড়োজাহাজের যাত্রীদের মধ্যে রুশ আইস স্কেটিং প্রশিক্ষক এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এক দম্পতি ছিলেন বলে দাবি করেছে রুশ বার্তাসংস্থা তাস।

ইয়েভজেনিয়া শিশকোভা ও ভাদিম নাউমভ ১৯৯৪ সালে ফিগার স্কেটিংয়ের যুগল ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারা ১৯৯৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই তরুণ স্কেটারদের তারা প্রশিক্ষণ দিতেন বলে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দম্পতির ছেলে ম্যাক্সিমও ওই উড়োজাহাজে ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একক স্কেটিং দলের একজন সদস্য তিনি। মার্কিন ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপের ওয়েবসাইট অনুযায়ী, ২০ থেকে ২৬ জানুয়ারি ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ম্যাক্সিম।

খবরে বলা হয়েছে, প্রতিযোগিতা শেষে তরুণ স্কেটারদের একটি দলের সঙ্গে বাড়ি ফিরছিলেন রুশ দম্পতি। রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি তালিকায় দেখা গেছে, উড়োজাহাজে ১৩ জন স্কেটার ছিলেন, যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বসবাসরত রুশ অভিবাসীদের সন্তান।

তাস আরও জানিয়েছে, সোভিয়েত ইউনিয়নের হয়ে প্রতিযোগিতা করা সাবেক স্কেটার ইন্না ভোল্যানস্কায়াও দুর্ঘটনার শিকার উড়োজাহাজে ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন ফিগার স্কেটিং ক্লাবের ওয়েবসাইট অনুযায়ী, তিনি সেখানকার প্রশিক্ষক ছিলেন।

/এসকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের