সুদানের বিপণিবিতানে হামলা, নিহত ৫৪ 

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭

আফ্রিকার দেশ সুদানে এক হামলায় ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির ওমডারমান শহরের একটি বিপণিবিতানে আধা-সামরিকবাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় এই ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অবশ্য সরকার পক্ষের অভিযোগ অস্বীকার করেছে আরএসএফ। এক বিবৃতিতে তারা দাবি করেছে, বিপণিবিতানে তারা হামলা চালায়নি। তারা বরং বেসামরিকদের ওপর এই হামলা চালানোর জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করে।

দেশটির সেনাবাহিনী ও আরএসএফের একীভূতকরণকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে দেশটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ে। দুপক্ষই একাধিকবার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে।

চলমান সংঘর্ষে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। জীবিতরাও আছেন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে।

সুদানের চলমান সংঘর্ষে এখন পর্যন্ত লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। এছাড়া, চরম খাদ্য ঝুঁকিতে পড়েছেন দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠী।  

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম