আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক ব্যাংকের বাইরে দেহে বোমা আটকানো এক ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংকের একটি শাখার সামনে স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে বোমা হামলা হয়েছে। বিস্ফোরণে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। এছাড়া বেসামরিক ব্যক্তি ও আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীর আরও চার জন ব্যক্তিও ওই হামলায় প্রাণ হারিয়েছেন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুম্মা উদ্দিন খাকাসর জানিয়েছেন, হামলায় অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন।

হামলাকারী হিসেবে সন্দেহভাজন কোনও গোষ্ঠীর কথা উল্লেখ করেননি তিনি। এছাড়া, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও পক্ষ হামলার দায় স্বীকার করে বক্তব্য দেয়নি।

মার্কিন সেনা প্রত্যাহারের পর ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। এরপর থেকে ইসলামিক স্টেটের আফগান শাখা তালেবানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

তালেবানের বিরুদ্ধে ইসলামিক স্টেটের হামলা অব্যাহত থাকলেও গোষ্ঠীটিকে পর্যদুস্ত করার দাবি করে আসছে তালেবান শাসক গোষ্ঠী।

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান