কঙ্গোর পূর্বাঞ্চলে যুদ্ধবিরতির জন্য রুয়ান্ডা-কঙ্গো বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১৪:৫৮আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৪:৫৮

কঙ্গোতে যুদ্ধবিরতির জন্য রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স তিশিসেকেদি। গত জানুয়ারি মাসে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী কঙ্গোতে জোরদার হামলা শুরু করার পর মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দোহায় আয়োজিত বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, তাৎক্ষণিকভাবে শর্তবিহীন যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

তবে এম২৩ গোষ্ঠীকে কীভাবে থামানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। পূর্ব কঙ্গোর বৃহত্তম দুটো শহরসহ যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানের আছে দলটি।

ওই বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন দুই দেশের নেতা।

বৈঠক সম্পর্কে অবগত এক কূটনীতিবিদ জানিয়েছেন, কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে আসলে অনানুষ্ঠানিক একটি বৈঠক হয়েছে। চলমান কোনও প্রচেষ্টার বিকল্প তৈরির চেষ্টা এখানে করা হয়নি।

বিদ্রোহীদের হামলা নিয়ে কঙ্গো ও রুয়ান্ডা পালটাপালটি অভিযোগ করে আসছে। কঙ্গোর অভিযোগ, বিদ্রোহীদের সমর্থন দেওয়ার জন্য অস্ত্র ও সেনা পাঠিয়েছে রুয়ান্ডা। তাদের হামলাতে দেশটি গত কয়েক দশকের মধ্যে গভীরতম সংকটে পড়েছে।

এদিকে, তাদের অভিযোগ অস্বীকার করে রুয়ান্ডা বলেছে, কঙ্গোর সেনাবাহিনী থেকে আত্মরক্ষার জন্য কেবল চেষ্টা করে যাচ্ছে তারা। 
সংঘাতের শুরু থেকে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশগুলো। মঙ্গলবার অ্যাঙ্গোলায় কঙ্গো সরকার ও এম২৩ নেতাদের মধ্যে আলোচনার পরিকল্পনা থাকলেও, বিদ্রোহীরা শেষ মুহূর্তে তাতে অংশ নিতে অস্বীকৃতি জানায়।

উল্লেখ্য, কঙ্গোতে সহিংসতার মূল খুঁজতে পিছিয়ে যেতে হবে প্রায় ৩০ বছর। ১৯৯৪ সালে রুয়ান্ডা গণহত্যা এবং কঙ্গোর সমৃদ্ধ খনিজ সম্পদে দখলের আশায় তিন দশক ধরেই ওই অঞ্চলে অস্থিরতা বিরাজমান। তবে চলতি বছর জানুয়ারিতে এই সহিংসতা আকস্মিকভাবে মারাত্মক আকার ধারণ করে, যখন সশস্ত্র দলের হামলায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে হাজার হাজার মানুষের খুন, ধর্ষণ, বাস্তুচ্যুতির ঘটনা ঘটে।

/এসকে/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু