ট্রাম্প হোটেলে দরজার আঘাতে নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৫:৫৫আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৫:৫৫

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে ত্রুটিযুক্ত ঘূর্ণায়মান দরজার (রিভলভিং ডোর) আঘাতে মারা যান ৭৮ বছর বয়সী ডায়ানা ট্রুশ্চকে। দুর্ঘটনার জন্য ওই নারীর ছেলে জন ট্রুশ্চকে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এ খবর জানিয়েছে।

মার্চের ১৮ তারিখ দায়ের করা মামলার অভিযোগপত্রে বলা হয়, হোটেল থেকে বের হওয়ার সময় ঘূর্ণায়মান দরজাটি ডায়ানাকে পেছন থেকে আঘাত করে। এতে ভারসাম্য হারিয়ে তিনি মুখ থুবড়ে মাটিতে পড়ে গিয়ে মারাত্মক আহত হন।

ওই অভিযোগে আরও বলা হয়, ওই ঘটনায় ডায়ানা ট্রুশ্চকে গুরুতর ও স্থায়ী জখমের শিকার হন। ফলে দীর্ঘদিন তাকে চিকিৎসা গ্রহণ করতে হয়। তবে আঘাত থেকে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। অবশেষে দীর্ঘদিন যন্ত্রণা ভোগের পর ২০২৪ সালের ১৪ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

এই দুর্ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন মৃত নারীর সন্তান জন ট্রুশ্চকে। মামলার নথিতে তিনি বলেছেন, ত্রুটিপূর্ণ দরজার বিষয়ে হোটেল কর্তৃপক্ষের সতর্ক হওয়া উচিত ছিল। দুর্ঘটনার সময় দরজাটির যে বিপজ্জনক অবস্থায় ছিল, তা মোটেই আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়া ও দীর্ঘ চিকিতসাব্যয় এবং ভোগান্তির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন জন ট্রুশ্চকে।

দুর্ঘটনার দিন লাস ভেগাসে ট্রাম্প হোটেলের একজন অতিথি হিসেবে ডায়ান ট্রুশ্চকে অবস্থান করছিলেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

ডায়ানা ট্রুশ্চকে পেশায় ছিলেন একজন আবাসন এজেন্ট। তার মৃত্যুর পর এখন একমাত্র উত্তরাধিকার হিসেবে সমস্ত সম্পত্তির মালিক হয়েছেন জন ট্রুশ্চকে।

ট্রাম্প হোটেল পরিচালনার দায়িত্বে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন পারিবারিক প্রতিষ্ঠান দ্য ট্রাম্প অর্গানাইজেশন। মামলার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম