আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে ‘মার্চ ফর গাজা’

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ২৩:০৭ আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২৩:০৭

গাজায় ইসরায়েলের দেড় বছরেরও বেশি সময় ধরে চলা সামরিক অভিযানের প্রতিবাদে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের রাজধানী ঢাকায় এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ অংশ নেন। মার্কিন বার্তা সংস্থা এপি, প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট ও মধ্যপ্রাচ্যের আরব নিউজসহ বিশ্বের একাধিক সংবাদমাধ্যমে এই সমাবেশের খবর প্রকাশিত  হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রায় এক লাখ মানুষ ঢাকার রাজপথে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে ‘মার্চ ফর গাজা’

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ‘স্বাধীন ফিলিস্তিন’ স্লোগান দিতে দিতে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছেন এবং হতাহত ফিলিস্তিনিদের প্রতীকী কফিন বহন করেছেন।

আরব নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ঢাকার সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সমাবেশ।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, সমাবেশে বিএনপি ও বিভিন্ন ইসলামি দলের সমর্থন ছিল উল্লেখযোগ্য।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, ‘বাংলাদেশের মানুষ তাদের সরকারের ফিলিস্তিন-সমর্থনকারী নীতির পাশাপাশি বিশ্ব নেতাদের ভূমিকারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতীকী ছবিতে জুতা মেরে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলও বাংলাদেশের এই বিক্ষোভ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এশিয়ার বিভিন্ন দেশে ফিলিস্তিনি সংহতির এমন ব্যাপক প্রদর্শন বিরল।’

/এএ/
সম্পর্কিত
ঢাকা থেকে রিয়াদগামী ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩২৭৪
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও