থাই রিসোর্টে ২১ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ১৮:১৭আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৮:১৯

থাইল্যান্ডের চানা জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার মালিকানাধীন সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ জন বাংলাদেশি ও মিয়ানমারের একজন নাগরিকসহ ২২ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য ব্যাংকক পোস্ট এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে ভিনদেশি ভাষায় কথা বলার শব্দ আসছিল। একটি পরিত্যক্ত ভবনের প্রবেশপথে ত্রিপল দিয়ে ঢাকা সরু পথ দিয়ে ভেতরে ঢুকে পুলিশ ২২ জন বিদেশি নাগরিককে গাদাগাদি করে বসে থাকতে দেখে। আটককৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি পুরুষ এবং মিয়ানমারের একজন নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সোংখলা ইমিগ্রেশন পুলিশ ও পর্যটন পুলিশ চানা জেলার না থাব এলাকার ওই রিসোর্টে অভিযান চালায়। অবৈধ অভিবাসীদের সেখানে লুকিয়ে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।

আটক হওয়ার পর অভিবাসীরা তাদের মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানান। তাদের দাবি, রিসোর্ট মালিক তাদের ফোনগুলো কেড়ে নিয়েছেন।

অভিযানের সময় রিসোর্টের ৬৬ বছর বয়সী মালিক কৃতিদেতকে আটক করা হয়। তিনি একজন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি সোংখলা প্রদেশের প্রশাসনিক ও নিরাপত্তা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে অবসর নিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃতিদেত জড়িত থাকার কথা অস্বীকার করলেও তার ঘরের খাটের নিচ থেকে দুটি বাক্সে লুকানো ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। অভিবাসীরা জানিয়েছেন, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য দালালদের মাথাপিছু ৭ লাখ টাকা দিয়েছেন। তারা বাংলাদেশ থেকে বিমানে কম্বোডিয়া যান এবং গত ৪ এপ্রিল সা কায়েও সীমান্ত দিয়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। পরে কয়েক দফায় তাদের এই রিসোর্টে নিয়ে আসা হয়।

অভিযুক্ত কৃতিদেতের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, আটক বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ ও অবস্থানের অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তারা খুয়ান মিদ পুলিশ স্টেশনে আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছেন।

/এএস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম