দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক 
২২ আগস্ট ২০২৬, ২০:০৮আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২০:০৮

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২২ আগস্ট (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে দেখছেন ট্রাম্প; ‘শত্রুদের ষড়যন্ত্র’ মোকাবিলায় সামরিক সক্ষমতা আরও বাড়াতে চায় ইরান; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলো কানাডা; বাংলাদেশসহ ৭৫ দেশে ট্রাম্পের ভিসা নীতি ‘বেআইনি’: মার্কিন আদালত; কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন; হেগসেথের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করছেন মার্কিন সেনাসচিব ড্রিসকল- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে দেখছেন ট্রাম্প

ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ হিসেবে দেখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। একই সময়ে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কোনো সমঝোতা এখনো হয়নি বলেও জানান তিনি। ট্রাম্প জানান, তিনি বর্তমানে হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখছেন। তার দাবি, প্রণালিটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে এবং দেশটির অনুমতি ছাড়া সেখানে কোনো জাহাজ চলাচল করছে না।

‘শত্রুদের ষড়যন্ত্র’ মোকাবিলায় সামরিক সক্ষমতা আরও বাড়াতে চায় ইরান

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা ও ষড়যন্ত্র অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি। এই পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন ভাহিদি। প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করলো কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও তা কানাডীয়দের স্বার্থ পূরণের জন্য যথেষ্ট ছিল না। শুক্রবার (২১ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে কানাডার পণ্য ও ব্যবসার জন্য সর্বোত্তম সুযোগ এবং ব্যবসায়ী ও কর্মীদের জন্য অধিক নিশ্চয়তা নিশ্চিত করতে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছিল অটোয়া।

বাংলাদেশসহ ৭৫ দেশে ট্রাম্পের ভিসা নীতি ‘বেআইনি’: মার্কিন আদালত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে নীতি চালু করেছিল, তা বাতিল করে আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এই নীতি জারির আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জ্যানেট ভার্গাস এই রায় দেন। তিনি বলেন, নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। ওই আইনে অভিবাসী ভিসার সিদ্ধান্ত গ্রহণে কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে।

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য প্রতিনিধিদের টানা তিন দিনের আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এই বৈঠকে কোনও বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারায় প্রায় ২ হাজার কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা মূল্যের কানাডীয় পণ্যের ওপর এই ভারী শুল্ক কার্যকর করা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ইস্টার্ন টাইম শনিবার রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার পর নতুন এই শুল্ক কার্যকর হয়। এর আগে দুই দেশের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

হেগসেথের সঙ্গে দ্বন্দ্বে পদত্যাগ করছেন মার্কিন সেনাসচিব ড্রিসকল

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাসের টানাপোড়েনের পর চলতি বছরের শেষের দিকে নিজের পদ থেকে সরে দাঁড়াতে পারেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি। ড্রিসকল পদ ছাড়লে মার্কিন সেনাবাহিনী সিনেটের অনুমোদন পাওয়া কোনও শীর্ষ নেতা ছাড়াই পরিচালিত হবে। এদিকে ইসরায়েলের সঙ্গে প্রায় ছয় মাস আগে শুরু করা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যখন উদ্যোগী, তখন তার এই সম্ভাব্য বিদায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

/এএস/ 
সম্পর্কিত
উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভাঙলো চীনা রোবট
সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
সর্বশেষ খবর
উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভাঙলো চীনা রোবট
উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভাঙলো চীনা রোবট
একের পর এক বদলি-পদায়ন, পাসপোর্ট অধিদফতরে বাড়ছে অসন্তোষ
একের পর এক বদলি-পদায়ন, পাসপোর্ট অধিদফতরে বাড়ছে অসন্তোষ
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
নন্দন বিলে নৌকাবাইচ উপভোগ করলো হাজারো দর্শনার্থী
নন্দন বিলে নৌকাবাইচ উপভোগ করলো হাজারো দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে