এইচআইভি পজিটিভ নারী ২১৬ দিন করোনা আক্রান্ত, ৩২ বার ধরন বদল

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৩:৩৯আপডেট : ০৬ জুন ২০২১, ১৪:০৩
image

৩৬ বছর ধরে এইচআইভি ভাইরাসে আক্রান্ত এক নারী ২১৬ দিন করোনায় আক্রান্ত ছিলেন। এমনকি তার শরীরে ৩২ বারের বেশি করোনা ভাইরাসের মিউটেশন ঘটেছে। স্বাস্থ্য বিষয়ক জার্নাল মেড আর্কাইভে এমন তথ্য প্রকাশ হয়েছে। এই উদ্বেগজনক খবরে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোববার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এসব জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখতে চান গবেষকরা। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডে আক্রান্ত ওই নারীর শরীরে ১৩ বার স্পাইক প্রোটিন মিউটেশন ঘটিয়েছে। পাশাপাশি ১৯ রকমের জীনগত পরিবর্তনের প্রমাণ মেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, একজন এইচআইভি পজিটিভ রোগীর করোনায় প্রাণ হারানোর আশঙ্কা সাধারণ রোগীর তুলনায় ২ দশমিক ৭৫ গুণ বেশি। যদিও সেই সংক্রমিত দক্ষিণ আফ্রিকার নারী এখনও বেঁচে আছেন।

করোনা একজনের দেহে ৩০ বারের বেশি মিউটেশন পরিবর্তন হওয়ার তথ্য গবেষণার তালিকায় নতুন করে যুক্ত হলো। গবেষণায় আরও জানা গেছে, টিবি আক্রান্তদের মধ্যে কোভিডে মৃত্যুর হার এইচআইভির রোগীর থেকে বেশি। বিশ্বজুড়ে যুক্তরাজ্য ও ভারতীয়সহ বেশ কয়েকটি শক্তিশালী ভ্যারিয়েন্টের অস্তিত্ব রয়েছে। যা দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়। এরপরই বিশ্বে মহামরি দেখা দিয়েছে।

/এলকে/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী