ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নিলেন আবি আহমেদ

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ১৬:৪৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৬:৪৫

পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। দেশটির উত্তরাঞ্চলয়ী টাইগ্রে-তে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই টানা দ্বিতীয়বারের মতো শপথ নেন শান্তিতে নোবেলজয়ী আবি।

সোমবার ৪৫ বছর বয়সী নোবেলজয়ী আবি দেশটির পার্লামেন্টের স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপস্থিতি শপথ বাক্য পাঠন করেন।

দেশজুড়ে সংঘাতের মধ্যেই গত ২১ জুন ইথিওপিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তার ক্ষমতাসীন প্রসপেরিটি পার্টি ৪৩৬টির মধ্যে ৪১০টি আসনে বিজয় লাভ করে। তবে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তোলে ওই নির্বাচন বর্জন করে কয়েকটি বিরোধী দল।

তাদের অভিযোগ ক্ষমতাসীন পার্টি দেশের উত্তরাঞ্চলীয় টাইগ্রেতে সামরিক হয়রানি ও ভয়ভীতি অব্যাহত রেখেছে। সেখানে সরকারি বাহিনী গত বছরের নভেম্বর মাস থেকে বিদ্রোহী সশস্ত্র দলের সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে। বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছে শত শত বেসামরিক মানুষ।

ফলে আঞ্চলিক লড়াই, টাইগ্রে অঞ্চলে এক বৃহৎ মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ৪ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। সংকট নিরসনে আহ্বান জানিয়ে আসছে পশ্চিমাদেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
ঢাকায় ইথিওপিয়ার দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর 
ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত অন্তত ৬৪, নিখোঁজ শতাধিক
ইথিওপিয়ানদের আইনি সুরক্ষা প্রত্যাহার, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের