আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হচ্ছেন গেব্রিয়াসিস

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২১, ১৭:৪০আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭:৪০

করোনাভাইরাস মহামারিতে বৈশ্বিক উদ্যোগে নেতৃত্ব দেওয়া ইথিওপিয়ার টেড্রোস আডানম গেব্রিয়াসিস আবারও পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন। পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, এই পদের জন্য ২৮টি দেশের মনোনীত একমাত্র প্রার্থী তিনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে যাচ্ছেন। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও’র পক্ষ থেকে সংস্থাটির ১৯৪টি সদস্য দেশকে এই মনোনয়নের বিষয়ে পাঠানো চিঠির কথা উদ্ধৃত করে কূটনীতিকরা এই তথ্য জানিয়েছেন। সিল করা খামে সেপ্টেম্বর মাসের শেষ দিকে এই চিঠি পাঠানো হয়।

খবরে বলা হয়েছে, টাইগ্রে সংঘাতের কারণে গেব্রিয়াসিসকে মনোনীত করতে অস্বীকৃতি জানিয়েছে ইথিওপিয়া। ফলে তাকে মনোনীত করতে অপর দেশগুলোকে পদক্ষেপ নিতে হয়। তাকে মনোনীত করা ২৮টি দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সদস্য, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা। যুক্তরাষ্ট্র নেই এই দেশগুলোর তালিকায়।

গেব্রিয়াসিসকে মনোনীত করার বিষয়টি এত স্পর্শকাতর যে আফ্রিকান ইউনিয়নে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।

আগামী মে ডব্লিউএইচও’র স্বাস্থ্যমন্ত্রীদের বার্ষিক বৈঠকে মহাপরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে। আগাম প্রচারণা সীমিত করতে এই মনোনয়নের বিষয়টি গোপন রাখা হয়েছে।

ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী গেব্রিয়াসিস প্রথম আফ্রিকান হিসেবে ২০১৭ সালের মে মাসে ডব্লিউএইচও’র মহাপরিচালক নির্বাচিত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
বিশ্বজুড়ে হঠাৎ আলোচনায় ‘হান্টাভাইরাস’, কতটা ভয়ংকর?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের