নাইজেরিয়ায় মসজিদে ১৬ জনকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১, ১৯:১০আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৯:১০

নাইজেরিয়ার নাইজার প্রদেশের একটি মসজিদে গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করেছে বন্দুকধারীরা। বা’য়ারে গ্রামে চালানো এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিম মাতানে বিবিসিকে জানিয়েছেন, গত বুধবার ভোরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে হামলাকারীরা। তিনি আরও জানান, হামলার সময় এক পথিক এগিয়ে আসলে তাকেও গুলি করে হত্যা করে মোটর সাইকেলে আসা হামলাকারীরা।

ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।

পার্শ্ববর্তী কাতসিনা প্রদেশে বন্দুকধারীদের অপর একটি দল সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, তারা রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিশনার রাবে নাসিরের মৃত্যুর ঘটনা তদন্ত করছে।

নাইজেরিয়ার এই অঞ্চলে অপহরণ ও হত্যাকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে বন্দুকধারীরা।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান