যুক্তরাষ্ট্রে আফ্রিকার তিন দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ১২:৩৬আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২:৩৮

আফ্রিকার তিন দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন এবং সেনা অভ্যুত্থানের জেরে ইথিওপিয়া, মালি এবং গিনির বিরুদ্ধে এই ব্যবস্থা নিলো বাইডেন প্রশাসন। রবিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবামাধ্যম আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এক বিবৃতিতে জানায়, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (এজিওএ) অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের জেরে তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর ইথিওপিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ইথিওপিয়া সরকার এবং অন্যান্য দল কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন, এছাড়া গিনি ও মালি উভয়ের সরকারের অসাংবিধানিক পরিবর্তনের বিষয়ে মার্কিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

শুল্কমুক্ত সুবিধা বাতিলের প্রসঙ্গে আফ্রিকার এই তিন দেশের ওয়াশিংটন দূতাবাস থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।। ২০২০ সালে ৩৮ দেশ আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের (এজিওএ) আওতায় ছিল।

সাম্প্রতিক এই তিন দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘাত চলছে দেশটির সেনাবাহিনীর। সংঘাত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে সরকার।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের