প্রতিশোধ নিতে নাইজেরিয়ায় ২০০ জনকে হত্যা

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১১:৪৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫:১৩

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে কমপক্ষে দুইশ গ্রামবাসীকে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। সম্প্রতি জামফারা রাজ্যে জঙ্গিদের আস্তানায় সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে এই প্রতিশোধ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শনিবার গণদাফনের আয়োজনের পর গ্রামবাসীরা ফিরে আসেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।

উম্মারু মাকেরি সেখানকার এক বাসিন্দা। বন্দুকধারী দস্যুদের হামলায় তার স্ত্রীসহ তিন সন্তান নিহত হন। তিনি বলেন, এখন পর্যন্ত ১৫৪ জন মানুষকে দাফন করা হয়েছে। তবে অনেক অন্যরা বলছেন, সব মিলিয়ে প্রায় দুইশজনকে হত্যা করেছে হামলাকারীরা।

বলরবে আলহাজী স্থানীয় কমিউনিটর নেতা। দস্যুদের তাণ্ডবে তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলায় নিহত ১৪৩ জনকে দাফন করেছি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কেউকে দেখা মাত্রই গুলি করেছে হামলাকারীরা। ১০টি গ্রামে তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এখনও অনেকে নিখোঁজ। তাদের সন্ধান চালানো হচ্ছে। নিহতদের অনেকের পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার জামফারা রাজ্যের গুসামি বনে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে দুই নেতাসহ শতাধিক জঙ্গি নিহত হন।

নাইজেরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দিনদিন বেড়েই চলছে। প্রায় সময় অপহরণ, গুম, হত্যার মতো ঘটনা ঘটিয়ে আসছে। এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মুলে দীর্ঘ দিন ধরে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী।

/এলকে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম