ইমামসহ ১২ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৬

নাইজেরিয়ার একটি মসজিদে হামলা চালিয়ে ইমামসহ ১২ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। এছাড়া আরও কয়েকজনকে অপহরণ করে। শনিবার দেশটির উত্তরে এ ঘটনা ঘটে। রবিবার স্থানীয় বাসিন্দাদের বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

নাইজেরিয়ায় প্রায়ই মুক্তিপণের দাবিতে সাধারণ মানুষকে অপহরণ করে আসছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো। এদের মধ্যে বোকো হারাম অন্যতম। লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হত্যা করে আসছে তারা। অনেক জায়গায় ফসল কাটতে হলেও স্থানীয় সশস্ত্রগোষ্ঠীর অনুমতি নিতে হয়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা গ্রামবাসীদের চাষাবাদ এবং ফসল কাটার অনুমতির জন্য সুরক্ষা ফি দাবি করে।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে রয়টার্সকে বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

এশার নামাজের সময় গোলাগুলির মাঝে পড়ে অন্তত ১২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানান হারুনা।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম