নাইজেরিয়ায় বাইকার্স ফেস্টিভ্যালে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২২, ২২:১৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২২:২৯

নাইজেরিয়ায় মোটরসাইকেল নিয়ে মাসব্যাপী বার্ষিক আয়োজন বাইকার্স ফেস্টিভ্যালে অন্তত ১৪ জন নিহত ও অপর ২৪ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কালাবারে এই উৎসব আয়োজন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, দ্রুতগতিতে চলা একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক চালক। তখন গাড়িটি রাস্তার পাশে দর্শনার্থীদের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় অনেক মরদেহ পড়ে আছে।

মাসব্যাপী এই বার্ষিক উৎসবে একাধিক আয়োজন থাকে। ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে উৎসবটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আফ্রিকা মহাদেশের বৃহত্তম ‘স্ট্রিট পার্টি’ হিসেবে পরিচিত এই উৎসবে স্থানীয় ও বিদেশি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। পুরো ডিসেম্বরজুড়ে পর্যটকদের পদচারণ বেড়ে যায়।

করোনাভাইরাস মহামারির পর প্রথম আয়োজন হওয়ার কারণে এবারের উৎসব নিয়ে আগ্রহ ছিল আরও বেশি। মহামারিতে টানা দুই বছর উৎসব আয়োজন করা হয়নি।

মঙ্গলবার জনপ্রিয় বাইকার প্যারেডের সময় এই দুর্ঘটনা ঘটে। উৎসবের জন্য বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

জনপ্রিয় এই উৎসবে নাইজেরিয়ার সেলিব্রেটি থেকে শুরু করে বাইক চালকরা অংশ নেন। তারা বাহারি পোশাক পরেন, বিভিন্ন স্টান্ট প্রদর্শন করে।  

পুলিশ জানিয়েছে, এক মদ্যপ চালককে গ্রেফতার করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম