মালিতে বোমা বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০

মালিতে সড়কের পাশে রাখা একটি বোমা বিস্ফোরণে জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। জাতিসংঘের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মিনাসমা মিশন এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সঙ্গোবিয়া গ্রামের কাছে একটি সাপ্লাই বহরে বোমাটি আঘাত হানে।

পৃথক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক আইনে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিষদের পক্ষ মালির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে মিনাসমা মিশনকে সহযোগিতা ও হামলাকারীদের বিচার করার জন্য।

টানা নবম বছর মালিতে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানুয়ারিতে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুসারে, ২০১৩ সাল থেকে দেশটিতে নিহত শান্তিরক্ষীর সংখ্যা ১৬৮জন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে