দ. আফ্রিকায় মানবপাচারকারীদের হাত থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৫

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ এমপুমালাঙ্গায় মানবপাচারকারীদের হাত থেকে অন্তত ১৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় সোমবার অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সেলভি মোহলালা জানান, কামাগুগুতরের একটি বাড়িতে বাংলাদেশের নাগরিকদের জিম্মি করে রাখার বিষয়ে তথ্য পান কর্মকর্তারা। এর ভিত্তিতে সেখানে গোপনে অভিযানে নামে নিরাপত্তা সদস্যরা।

তিনি আরও জানান, নিরাপত্তা সদস্যরা ওই বাড়ির তিনটি কক্ষে ১৯ বাংলাদেশি লোককে শনাক্ত করে। বাংলাদেশিদের মোবাইল ফোন একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল, যেন পরিবার অথবা বন্ধুদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ না করতে পারে।

এ ঘটনায় সন্দেহভাজন মানবপাচারকারী হিসেবে ওই বাড়ির গৃহকর্মী এক বাংলাদেশিকে (৫২) আটক করেছে পুলিশ। তার নাম-পরিচয় প্রকাশ না করা হয়নি। শিগগিরই নেলসপ্রুট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা জানিয়েছেন মোহলালা।

তিনি আরও বলেন, ১৯ বাংলাদেশির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হবে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের কারও কারও গন্তব্য মিডলবার্গ এবং জোহানেসবার্গের দিকে ছিল। সূত্র: দ্য সিটিজেন

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে