তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১৪:৪৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৪:৪৫

ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে ঢোকার চেষ্টাকালে তিউনিসিয়ার কাছে একটি নৌকা ডুবে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ২৮ জন।  স্থানীয় মানবাধিকার সংগঠন - তিউনিসিয়ান ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনের সদস্য রোমাদান বেন ওমর বলেন, ‘তিউনিসিয়ার কোস্টগার্ড দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে থাকা পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে।’

গৃহযুদ্ধ আর অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এসব মানুষের প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে স্ফ্যাক্সের উপকূলরেখা।    

জাতিসংঘের অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, এ বছর যারা ইতালিতে পৌঁছেছেন তাদের মধ্যে ১২ হাজার তিউনিসিয়া থেকে যাত্রা করেছে। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ১,৩০০। আগে অবশ্য এই অঞ্চলে অভিবাসীদের প্রধান লঞ্চপ্যাড ছিল লিবিয়া।

গত মাসে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ বলেছিলেন, অনথিভুক্ত সাব-সাহারান আফ্রিকান অভিবাসীরা তিউনিসিয়ার জনসংখ্যার রূপরেখা বদলে দিচ্ছে ।

কৃষ্ণাঙ্গ অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতার ঢেউ তুলেছে তার এ মন্তব্য। জরিমানা ভয়ে বাড়িওয়ালারা শত শত অভিবাসীকে উচ্ছেদ করেছে। তারা এখন তিউনিসের রাস্তায় ক্যাম্প করে থাকছেন।

কাইস নিরাপত্তা বাহিনীকে তিউনিসিয়ায় অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বহিষ্কারেরও নির্দেশ দিয়েছেন।

জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সাব-সাহারান আফ্রিকা থেকে প্রায় ২১ হাজার অভিবাসী তিউনেশিয়ায় রয়েছে বলে মনে করা হয়।’ সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী