নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীকে হত্যা করলো বন্দুকধারীরা

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৩, ১৪:৫০আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৪:৫০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। উত্তর-মধ্যাঞ্চলের হেইপাং গ্রামে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে হামলাটি হয়।

গ্রামবাসী জানায়, হামলার সময় বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন।

জ্যাকব দাদি নামে একজন বলেন, ‘একই পরিবারের ৫ জনসহ ১৭টি মরদেহ পেয়েছি। চলে যাওয়ার সময় ওরা আরও গুলি ছোড়ে। আশপাশে আরও মরদেহ পাওয়ার আশঙ্কা করছি। মনে হয় কাছেই তাদের আস্তানা।’

স্থানীয় যুবদল বেরোম ইয়ুথ মুভমেন্ট বলছে, হামলায় ২১ জন নিহত হয়েছে। আরও ৭জন আহত হয়েছে।

পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি তারা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি