ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত অন্তত ৮০

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ২১:৫০আপডেট : ১২ জুন ২০২৪, ২১:৫০

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে (ডিআরসি) একটি নৌকাডুবিতে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এই হতাহতের সংখ্যা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মাই-এনডম্বে প্রদেশের মুশি শহর থেকে ৭০ কিলোমিটার দূরে কওয়া নদীতে বুধবার এই দুর্ঘটনা ঘটে। 

প্রদেশের গভর্নর রিটা বোলা দুলা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাতের যাত্রার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

ডিআরসিতে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা সচরাচর ঘটে। দেশটিতে বেশিরভাগ নৌযান নিয়মিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম