জাস্টিন ট্রুডোকে হুমকি দেওয়া ব্যক্তি গ্রেফতার

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮

কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডোকে নির্বাচনি প্রচারণার সময় হুমকি দেওয়ার অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আগস্টের শেষ সপ্তাহে ক্যামব্রিজ শহরে ট্রুডোকে এই হুমকি দেওয়া হয়। ওন্টারিও পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়াটার রিজিওনাল পুলিশ গ্রেফতারকৃতে পরিচয় প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, তার বয়স ৩২ এবং কিচেনার শহরের বাসিন্দা।

এক বিবৃতিতে পুলিশ জানায়, তার বিরুদ্ধে হুমকি দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ আগস্ট। এরপর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে।

এবারের নির্বাচনি প্রচারে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ট্রুডো। বিশেষ করে সরকারি কর্মী এবং ট্রেন ও বিমান ভ্রমণে করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করায় বিক্ষোভের মুখে পড়েছেন।

৬ সেপ্টেম্বর ওন্টারিও’র লন্ডন শহরে এক ক্ষুব্ধ প্রতিবাদকারী নির্বাচনি প্রচারণার সময় তাকে লক্ষ্য করে পাথরের টুকরো ছুড়ে মারেন। এই ঘটনাটিও স্থানীয় পুলিশ তদন্ত করছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি