ভেনেজুয়েলাকে দেওয়া সামরিক সহযোগিতা নিয়ে কলম্বিয়াকে আশ্বস্ত করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮

ভেনেজুয়েলায় পাঠানো রুশ সামরিক সহযোগিতা কলম্বিয়ায় হামলা, লাতিন আমেরিকাকে অস্থিতিশীল অথবা বেআইনি সশস্ত্র গোষ্ঠীর হাতে যাবে না বলে রাশিয়া নিশ্চয়তা দিয়েছে। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট মার্তা লুসিয়া রমিরেজ একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো গত সপ্তাহে দাবি করেছিলেন, রাশিয়া ও ইরানের কারিগরি সহযোগিতায় সীমান্তে সেনা মোতায়েন করছে ভেনেজুয়েলা। তিনি এই সেনা মোতায়েনকে বিদেশি হস্তক্ষেপ বলে উল্লেখ করেছিলেন।

সোমবার রাতে কলম্বিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই তাবদুমাদজের সঙ্গে বৈঠকের পর রমিরেজ সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলা ও রাশিয়ার মধ্যকার সামরিক সহযোগিতা অবহেলা কিংবা যে কোনও কারণে রুশ সামরিক সরঞ্জাম যেনও সীমান্তের বেআইনি সশস্ত্র গোষ্ঠীর হাতে না যায় সেজন্য আমরা ন্যূনতম কোনও ঝুঁকি থাকুক চাই না।

তিনি আরও বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন ভেনেজুয়েলার সঙ্গে রুশ সহযোগিতা কলম্বিয়া বা লাতিন আমেরিকার কোনও দেশ কিংবা অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব রাখে এমন সামরিক পদক্ষেপে ব্যবহৃত হবে না।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি