পুতিনের ‘বান্ধবী’ কাবায়েভার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২২, ১৬:৪১আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৬:৪১

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবী হিসেবে পরিচিত অলিম্পিকে স্বর্ণপদক জয়ী জিমন্যাস্টিকস আলিনা মারাতোভনা কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আক্রমণের কারণে ক্রেমলিনকে শায়েস্তা করার অংশ হিসেবে বাইডেন প্রশাসন রুশ অভিজাতদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা জারি সেটির অংশ। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, রুশ সরকারের একজন নেতা, কর্মকর্তা বা বোর্ড অব ডিরেক্টরের সদস্য হওয়ার জন্য কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সী এই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি রুশ পার্লামেন্ট ডুমার সাবেক একজন সদস্য। বর্তমানে ক্রেমলিনপন্থী টেলিভিশন, রেডিও এবং দৈনিক পত্রিকার সাম্রাজ্য ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান।

ওয়াল স্ট্রিট জার্নাল এপ্রিল মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রশাসন। তবে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এমন পদক্ষেপে উত্তেজনা বাড়তে পারে বলে উদ্বেগ ছিল।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কাবায়েভা ছাড়াও নতুন নিষেধাজ্ঞার আওতায় বেশ কয়েকজন রুশ ধনকুবের, একটি বড় স্টিল কোম্পানিসহ বেশ কয়েকটি সহায়ক সংস্থা রয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী