নিজের শেষকৃত্য আয়োজনের ব্যাখ্যা দিলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৩২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:২৯

শেষকৃত্যে বিদায় জানাতে কারা আসবেন জীবদ্দশায় সেটি কারও জানার কথা নয়। কিন্তু সেটি জানতে অবাক কাণ্ড ঘটিয়েছেন ৬০ বছরের ব্রাজিলের নাগরিক বালতাজার লেমোস। নিজের ভুয়া অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছেন তিনি।

পেশাগত জীবনে বালতাজার লেমোস ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। শতাধিক শেষকৃত্য আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তার। এসবের কোনোটিতে হয়তো উপস্থিতির সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতো। আবার কোনোটিতে হয়তো দুই থেকে তিন জনকেও খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়তো। এসব দেখে নিজের শেষকৃত্যে কারা বা কতজন অংশ নেবে সেটি জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। এরপর বেছে নেন এক পন্থা।

গত ৯ জানুয়ারি লেমোসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাও পাওলোর আলবার্ট আইন্সটাইন হাসপাতালের ছবি পোস্ট করা হয়। এতে বলা হয়, তিনি সেখানে ভর্তি রয়েছেন। পরদিন আরেক পোস্টে বলা হয়, ‘আজ এই বিষন্ন বিকালে বালতাজার লেমোস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।’

আকস্মিক এই খবরে তার পরিবারের লোকজনও বেশ হতবাক হন। পরে ১৮ জানুয়ারি একই আইডি থেকে আরেক পোস্টে স্থানীয় একটি চার্চে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়।

নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হলে চার্চের ভেতর থেকে তিনি তার জীবনের গল্প বলতে বলতে ধীরে ধীরে বেরিয়ে আসেন। প্রথমে রেকর্ড করা শব্দ ভাবলেও পরে তাকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। সমালোচনার মুখে পরে অবশ্য নিজের এমন কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

/এটি/এমপি/
সম্পর্কিত
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু