স্কলারশিপে ৯০ লাখ ডলারের প্রস্তাব পেলেন মার্কিন কিশোর

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩, ১২:২৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১২:৪০

একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করে মোট ৯০ লাখ ডলারের স্কলারশিপের প্রস্তাব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ১৬ বছরের ডেনিস বার্নেস। লুইজিয়ানা অঙ্গরাজ্যের ইন্টারন্যাশনাল হাই স্কুল অব নিউ অরলিন্সের শেষ বর্ষের ছাত্র তিনি।

গত বছরের আগস্টে প্রায় ২০০ টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তিনি। এর মধ্যে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ই তার আবেদন মঞ্জুর করে। তবে আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর ভর্তি হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

বিপুল এই স্কলারশিপের মাধ্যমে শিগগিরই নতুন একটি জাতীয় রেকর্ড তৈরির আশা ডেনিসের। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘১ কোটি ডলার স্কলারশিপ অর্জনের মাধ্যমে একটি মাইলফলক সৃষ্টির লক্ষ্য স্থির করেছি।’

তিন বছর আগে ১৪০ টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৯৪ লাখ ডলার স্কলারশিপের প্রস্তাব পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন একই অঙ্গরাজ্যের আরেক শিক্ষার্থী নরম্যান্ডি করমিয়ার। বর্তমানে তিনি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছেন।

লক্ষ্য অর্জনে সফল হলে নরম্যান্ডির এই রেকর্ড ভেঙে ফেলবেন ডেনিস। একই সঙ্গে কম্পিউটার সায়েন্স ও ক্রিমিনাল জাস্টিস নিয়ে লেখাপড়া করে দ্বৈত ডিগ্রি অর্জনের পরিকল্পনা করছেন তিনি। ভালো জিপিএ ছাড়াও স্প্যানিশ ভাষায় দক্ষতা আছে তার।

অনুজদের উদ্দেশে তিনি বলেন, ‘সফল ভবিষ্যতের জন্য সুষ্ঠু পরিকল্পনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ থাকা প্রয়োজন। লক্ষ্য স্থির করতে পারলে তা অর্জন করাও সম্ভব।’ সূত্র: বিবিসি

/এটি/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?