যুক্তরাষ্ট্রে আকাশ থেকে পড়লো বরফের বিশাল খণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ০২:১০আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:১০

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বাড়িতে আকাশ থেকে বিশাল বরফের টুকরো পড়েছে। রবিবার (২০ আগস্ট) এ ঘটনায় বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।

বাড়ির মালিক জেফ ইলগ ও তার স্ত্রী অ্যামেলিয়া রেইনভিভের ধারণা, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী বিমান থেকে বরফের টুকরো পড়েছে। বরফের খণ্ডটির আনুমানিক ওজন ছিল ১৫ থেকে ২০ পাউন্ড।

ইলগ বলেন, বিকট শব্দ শুনতে পাই। তাই বাচ্চাদের দেখার জন্য উপরে যাই। গিয়ে দেখি তারা ঘুমাচ্ছে। এরপর বাড়ির বাইরে ছুটে যাই ঘটনা জানতে। তখন দেখি বাড়ির পেছনে বরফের একটি বিশাল খণ্ড ছাদে পড়েছে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরফের ধ্বংসাবশেষ।

বোস্টন ২৫ নিউজকে ইলগ বলেন, আমার ধারণা ছিল না এটা কী। আর আজকে আকাশে মেঘও ছিল না। রাত ছিল তাই ক্ষয়ক্ষতি ভালোভাবে দেখা যায়নি। তার স্ত্রী পুলিশকে বিষয়টি জানান। তারপর ছাদে একটি গর্ত দেখতে পান।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ ঘটনা তদন্ত করছে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?