যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগকারী সেতুতে গাড়ি বিস্ফোরণ, নিহত ২

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ০৬:১৯আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৬

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী ‘রেইনবো ব্রিজ’-এ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটিতে থাকা দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ নভেম্বর) নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র অংশে এ ঘটনা ঘটে। এর জেরে ওই এলাকায় দুই দেশের মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। যদিও পরে অন্য তিনটি সীমান্ত খুলে দেওয়া হয়েছে। খবর এপি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে তাদের এসব তথ্য জানিয়েছেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল গণমাধ্যমে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এ ঘটনায় কোনও ‘সন্ত্রাসী হামলার’ ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা নিউইয়র্কে প্রবেশের প্রতিটি পথ পর্যবেক্ষণ করছেন।

ঘটনার পর যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত ক্রসিংগুলোর মধ্যে রেইনবো ব্রিজ ছাড়া অন্য তিনটি লিউস্টিন, ওয়্যারপুল এবং পিস ব্রিজ কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরিত হওয়া ওই গাড়িতে দুজনই ছিলেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সীমান্তের একটি তল্লাশিচৌকি পার হওয়ার পর সেটি গতি বাড়িয়ে দেয়। এরপর গাড়িটি সেতুর ওপর একাংশে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হয়। গাড়িতে কোনো বিস্ফোরক ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর বিষয়টি সম্পর্কে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকে জানিয়েছে দেশটির প্রসিডেন্টের কার্যালয়। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে কানাডা। তদন্তে কানাডার গোয়েন্দা সংস্থাগুলোও সহায়তা করছে।  

/ইউএস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান