ইসরায়েল ও ইউক্রেনের সহযোগিতা বিলে মার্কিন সিনেটের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩

ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহযোগিতা বিল অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ৭০-২৯ ভোটে বিলটি অনুমোদন পায়। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটির ভাগ্য নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সিনেটে এটি অনুমোদন পেলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিনেটে বিলটি পাসের জন্য প্রয়োজন ছিল ৬০ ভোট। ২২ জন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেওয়ায় তা ৭০ ভোট পেয়েছে। এখন তা প্রতিনিধি পরিষদে পাঠানো হবে।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেছেন, কয়েক কয়েক দশকের মধ্যে সিনেটে এমন একটি বিল পাস হলো যা শুধু আমাদের জাতীয় নিরাপত্তা নয়, আমাদের মিত্রদের নিরাপত্তা নয়, পুরো পশ্চিমা গণতন্ত্রের নিরাপত্তায় প্রভাব রাখবে।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসের কাছে ইউক্রেন, তাইওয়ান ও ইসরায়েলের জন্য সহযোগিতা বিলে দ্রুত অনুমোদন চেয়ে আসছিলেন। এছাড়া তিনি গাজার ফিলিস্তিনি ও মার্কিন মিত্রদের জন্য মানবিক সহযোগিতা সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।  

রাশিয়া নতুন করে হামলা শুরু করায় ইউক্রেনও অস্ত্র ও গোলাবারুদের সংকটের বিষয়ে সতর্ক করে আসছিলেন ইউক্রেনীয় কর্মকর্তারা। কিন্তু বাইডেনের স্বাক্ষরে বিলটি আইনে পরিণত হওয়ার আগে তা অবশ্যই কংগ্রেসের উভয়কক্ষ–প্রতিনিধি পরিষদ ও সিনেটে–অনুমোদন পেতে হবে।

চাক শুমার বলেছেন, তিনি মনে করেন প্রতিনিধি পরিষদে একই ধরনের সমর্থন পাবে বিলটি।

কিন্তু প্রতিনিধি পরিষদে বিলটি বিরোধিতার মুখে পড়তে পারে। রিপাবলিকান স্পিকার মাইক জনসন বিলটিতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের প্রবাহ ঠেকাতে পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে সমালোচনা করেছেন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে