মার্কিন সিনেটে ভাষণ দেবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১৬:৪৮আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৬:৪৮

মার্কিন সিনেটে ভাষণ দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুলাই) দুপুর ২টায় সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ সভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহুর এই ভাষণ ঘিরে বিক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে আমেরিকানরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নেতানিয়াহুকে নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে গভীর বিভাজন দেখা দিয়েছে। তার আগমণকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভের মধ্যেই নেতানিয়াহুকে স্বাগত জানানো হবে। বুধবারের ভাষণ নিয়ে রেকর্ড চতুর্থবারের মতো মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইসরায়েলি এই প্রধানমন্ত্রী। এর আগে তিনবার এই জাতীয় ভাষণ দিয়েছিলেন ব্রিটিশ যুদ্ধকালীন নেতা উইনস্টন চার্চিল।

বক্তৃতায় নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে ইসরায়েলি ও মার্কিন প্রতিক্রিয়া সমন্বয়ের বিষয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এই অঞ্চলে গাজা যুদ্ধ একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার ক্রমবর্ধমান ঝুঁকি রয়েছে।

বক্তৃতায়, হামাস ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থন দেওয়ায় এবং সাম্প্রতিক পারমাণবিক অগ্রগতির জন্য ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন বলেও আশা করা হচ্ছে।

এ সময় রিপাবলিকানদের সঙ্গে দেশটির যোগাযোগকে আরও শক্তিশালী করার চেষ্টা করবেন নেতানিয়াহু। তবে বাইডেনের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টাও করবেন তিনি। কেননা, আগামী ছয় মাসের জন্য তাকে বাইডেনের ওপরই নির্ভর করতে হবে।

এছাড়া, তাকে অবশ্যই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমর্থন পেতে হবে। কেননা, গাজায় ব্যাপক ফিলিস্তিনি বেসামরিক হতাহতের জন্য কমলাকে প্রায়ই ইসরায়েলের কড়া সমালোচনা করতে দেখা গেছে।

নেতানিয়াহুর ভাষণকে ঘিরে ব্যাপক বিক্ষোভের প্রতিশ্রুতি দিয়েছেন অধিকারকর্মীরা। ক্যাপিটল হিল ভবনের উচ্চ নিরাপত্তা বেষ্টনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। বুধবার ওয়াশিংটনের কয়েক ডজন রাস্তাও বন্ধ রাখা হবে বলে জানা যায়।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ