মেক্সিকোয় বন্দুকযুদ্ধে নিহত ১৯, স্থানীয় গ্যাং নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১১:১০আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৭

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে বন্দুকযুদ্ধে ১৯ সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। একজন স্থানীয় কার্টেল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, সোমবার কুলিয়াকানের রাজধানী সিনালোয়া থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে এই সহিংসতা হয়েছিল। তখন ৩০ জনেরও বেশি বন্দুকধারী সেনাদের ওপর গুলি চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, সেনারা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন কয়েকজন কার্টেল বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিনালোয়া কার্টেল আন্তর্জাতিক অপরাধ সংস্থা, যেটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাদক-পাচারকারী সিন্ডিকেটগুলোর একটি। এটি মেক্সিকো সিনালোয়া রাজ্যের কুলিয়াকানে অবস্থিত।

আটক ব্যক্তিকে এডউইন আন্তোনিও ‘এন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে সিনালোয়া কার্টেল দলের স্থানীয় নেতা হিসেবেও বর্ণনা করা হয়। এই গ্যাংটির সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল ‘এল মায়ো’ জাম্বাদার।

মেক্সিকো ন্যাশনাল রেজিস্ট্রির ২২ অক্টোবরের একটি নথিতে সিনালোয়াতে আটক করা ব্যক্তিদের সঙ্গে এডউইন আন্তোনিও রুবিও লোপেজকে তালিকাভুক্ত করা হয়। নথিটি নিশ্চিত করেছে রয়টার্স।

মেশিনগান, গোলাবারুদ ও সামরিক ধাঁচের ভেস্ট এবং হেলমেটসহ সাতটি গাড়ি ও প্রায় ৩০টি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি