অর্ধশতাধিক দেশ আলোচনা শুরু করতে যোগাযোগ করেছে: ট্রাম্পের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ২৩:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২৩:৩৩

শুল্ক আরোপের পর ৫০টিরও বেশি দেশ হোয়াইট হাউজের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য যোগাযোগ করেছে। রবিবার (৬ এপ্রিল) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হ্যাসেট বলেন, এই শুল্কগুলো ট্রাম্পের কৌশল, বাজার ধ্বংস করার উদ্দেশ্যে আরোপ করা হয়নি। যা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার কমাতে চাপ সৃষ্টি করতে পারে। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন, শুল্কের ফলে কোনও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়নি।

শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ভিডিও শেয়ার করে বলেছিলেন যে, তার শুল্ক কৌশল উদ্দেশ্যমূলকভাবে শেয়ার বাজারে পতন ঘটিয়ে সুদের হার কমানোর জন্য চাপ সৃষ্টি করছে।

এদিকে, মার্কিন অর্থ মন্ত্রণালয় বিভাগের সচিব স্কট বেসেন্ট এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে শেয়ার বাজারে পতন সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেন, শুল্কের কারণে কোনও মন্দার পূর্বাভাস নেই। 

বুধবার যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণা করার পর, বিশ্বের বিভিন্ন অর্থনীতি চাপে পড়ে। চীনও পাল্টা শুল্ক আরোপ করেছিল। যা বিশ্বের বাণিজ্য যুদ্ধ এবং মন্দার আশঙ্কা তৈরি করেছে।

হ্যাসেট আরও বলেন, ট্রাম্পের শুল্ক কৌশল এখন ৫০টির বেশি দেশের কাছ থেকে বাণিজ্য আলোচনার প্রস্তাব আনতে বাধ্য করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-টে রবিবার শূন্য শুল্কের প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী