ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি অবরোধ করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, সেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার। প্রণালিটি বন্ধ করে দেওয়ার মাধ্যমে কীভাবে তা পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে বাধ্য করা হবে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর ওয়ার্নার বলেন, আমি বুঝতে পারছি না যে প্রণালিটি অবরোধ করা, কীভাবে ইরানিদের এটি খুলে দিতে বাধ্য করবে। আমি এখানে কোনও যোগসূত্র খুঁজে পাচ্ছি না।
মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান ওয়ার্নার আরও বলেন, আমি এটিও দেখতে পাচ্ছি না যে প্রণালিটি অবরোধ করলেই সেটি হঠাৎ করে কীভাবে খুলে যাবে, আমি এই যুক্তির মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না।
উল্লেখ্য, ইরানকে চাপে ফেলতে এবং বিশ্ব তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর নিয়ন্ত্রণ নিতে ট্রাম্প সম্প্রতি সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।
সূত্র: এপি









