আজেরিদের বিরুদ্ধে ‘যুদ্ধে’ যাচ্ছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর স্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২০, ২১:৫১আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:৪০

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী আন্না হাকোবিয়ান। নিজ দেশের সীমান্ত রক্ষায় ১৩ জনের একটি নারী দলের সদস্য হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম  ফেসবুকে এক পোস্টে ৪২ বছরের হাকোবিয়ান জানিয়েছেন, যুদ্ধে যেতে সামরিক প্রশিক্ষণ শুরু করেছেন তিনি।

আজেরিদের বিরুদ্ধে ‘যুদ্ধে’ যাচ্ছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর স্ত্রী

বিতর্কিত ওই সীমান্ত নিয়ে দুই দেশের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে শুরু হয়েছে। এই সংঘাতে এরইমধ্যে সংঘাতে কয়েকশ’ মানুষের প্রাণহানি হয়েছে। সংঘাত নিরসনে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে আর্মেনিয়া-আজারবাইজান তিনটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছার পরও লড়াই থামেনি। বৃহস্পতিবার পর্যন্ত ওই সংঘাতে আর্মেনিয়ার সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ জনে।

গত ২৬ অক্টোবর এক ফেসবুক পোস্টে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী আন্না হাকোবিয়ান লিখেছেন, কয়েক দিনের মধ্যেই দেশের সীমান্ত ও মাতৃভূমি রক্ষায় সহায়তার জন্য রওনা দেবো। দেশের মাটি কিংবা সম্মান কোনও কিছুই শত্রুর হাতে তুলে দিতে পারবো না।

এর কয়েক দিন আগে নিজের ফেসবুক পাতায় হাকোবিয়ান লিখেছিলেন, প্রিয় আর্মেনিয়ার পুরুষেরা, এই মুহূর্তে আপনাদের সেনা ফ্রন্টে যোগ দেওয়ার এবং সারা দুনিয়াকে দেখিয়ে দেওয়ার সময় যে, আর্মেনিয়ার পুরুষেরা তাদের মাতৃভূমি, বাড়ি, স্ত্রী, সন্তান আর বাবা-মাকে রক্ষায় সক্ষম।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ানও দেশের নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার এবং আজারবাইজানের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। 

এর আগে গত ৫ অক্টোবর পাশিনিয়ানের ছেলে আশোত পাশিনিয়ানও স্বেচ্ছায় কারাবাখের যুদ্ধাঞ্চলে যান। ২০০০ সালে জন্ম নেওয়া আশোত মাত্র কয়েক মাস আগে বাধ্যতামূলক সেনাবাহিনীর চাকরি শেষ করেছেন।

আন্না হাকোবিয়ান আর্মেনিয়ার সংবাদপত্র হায়কাকান ঝামানাক-এর প্রধান সম্পাদক। এছাড়া তিনি মাই স্টেপ নামে একটি দাতব্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উইমেন ফর পিস আন্দোলনের উদ্যোক্তা।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের