চীনা সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম চালান পেলো ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২০, ২২:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:৫৩

চীনা কোম্পানি সিনোভ্যাকের উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম চালান পেয়েছে ইন্দোনেশিয়া। রবিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ভ্যাকসিন পাওয়ার কথা নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনা সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম চালান পেলো ইন্দোনেশিয়া

অনলাইন ব্রিফিংয়ে উইদোদো জানান, চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত কোভিড-১৯-এর টিকার ১২ লাখ ডোজ তারা গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতে আরও ১৮ লাখ ডোজ টিকা পাওয়ার পরিকল্পনা করছে সরকার।

আগস্ট মাস থেকে ইন্দোনেশিয়ায় সিনোভ্যাকের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে ব্রাজিল ও তুরস্কে। ব্রাজিলে পরীক্ষার অন্তর্বর্তীকালীন প্রতিবেদন মধ্য ডিসেম্বরে পাওয়া যেতে পারে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানান, ডিসেম্বরেই তারা দেড় কোটি ডোজ টিকা উৎপাদনের কাঁচামাল গ্রহণ করতে পারেন। পরের মাসে তিন কোটি ডোজের সরঞ্জাম পৌঁছাবে।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় দৈনিক সংক্রমিত শনাক্তের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৭৯৬ এবং মৃতের সংখ্যা ১৭ হাজার ৭৪০।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম