জুলাইয়ের আগে তিব্বতে উচ্চগতির বুলেট ট্রেন চালু করবে চীন

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৯:১৬আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৯:১৬

২০২১ সালের জুলাই মাসের আগেই তিব্বতে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের কাছ দিয়ে উচ্চগতির বুলেট ট্রেন চালু করবে চীন। শনিবার চীনের রেলওয়ে কর্মকর্তা লু দংফু এই তথ্য জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া’র বরাতে এখবর জানিয়েছে ভারতের এনডিটিভি।

লু দংফু জানান, তিব্বতের রাজধানী লাসার সঙ্গে ৪৩৫ কিলোমিটার দীর্ঘ লাইনে এই বুলেট ট্রেন বিদ্যুৎচালিত। ২০১৪ সালে পূর্ব তিব্বতের নিনিচির সঙ্গে লাসার সংযোগকারী রেলপথের নির্মাণ কাজ শুরু হয়েছিল। এটি তিব্বতের প্রথম বিদ্যুতায়িত রেলপথ এবং জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সিনহুয়া’র খবরে বলা হয়েছে, ট্র্যাক স্থাপনের কাজটি ২০২০ সালের মধ্যে শেষ হয়েছে।

চীনের রাজ্য রেলওয়ে গ্রুপের সহযোগী সংস্থা তিব্বত রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মতে, রেলপথটিতে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ট্রেন যেন চলতে পারে সেভাবে নকশা করা হয়েছে।

চীন দেশটিতে উচ্চ-গতির ট্রেন নেটওয়ার্ক পরিচালনার জন্য ২০২২ সালের মধ্যে রেলপথের দৈর্ঘ্য প্রায় ৫০ হাজার কিলোমিটারে বাড়ানোর লক্ষ্য নিয়েছে২০২০ সালের মধ্যে ৩ হাজার ৯০০ কিলোমিটার স্থাপন করা হয়েছে।

লু বলেন, উচ্চ গতির রেলপথটি শহরের ৯৮ শতাংশ জুড়ে প্রায় ৫ লাখের বেশি যাত্রীকে সেবা দেবে। চীনের নিজস্ব উদ্ভাবিত ফুকিং ট্রেনগুলো ঘণ্টায় ১৬০ থেকে ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী