মিয়ানমারে আরও দুই বিক্ষোভকারীকে হত্যা

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১৯:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৯:৫৪
image

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর চালানো গুলি মাথায় বিদ্ধ হয়ে আরও দুই জন নিহত হয়েছে। সোমবার উত্তরাঞ্চলীয় শহর মিয়িতিকিনায় তাদের হত্যা করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও তারা কাদের গুলিতে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। সেনাশাসকদের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে সোমবার ধর্মঘটের ডাক দেয় দেশটির গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়নগুলো। ধর্মঘটের ফলে বন্ধ থাকে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের দোকানপাট, কলকারখানা। নির্মাণ, কৃষি ও পণ্য উৎপাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন সোমবারের ধর্মঘটে অংশ নেয়। এছাড়া আইন প্রয়োগের অজুহাতে হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়েও মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী।

দেশব্যাপী ধর্মঘটের সময় সোমবার মিয়িতিকিনায় দুই বিক্ষোভকারী নিহত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, নিহত দুই বিক্ষোভকারীর মরদেহ রাস্তায় পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভুত্থানবিরোধী বিক্ষোভের সময় পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ারগ্যাস ছোড়ে। সেই সময় কাছের একটি ভবনে থাকা বেশ কয়েক জন গুলিবিদ্ধ হয়।

মরদেহ সরাতে সাহায্য করা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত দুই জনের মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। আরও তিন জন আহত হয়েছেন। ২০ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, ‘নিরস্ত্র বেসামরিক মানুষকে হত্যা করা কতটা অমানবিক হতে পারে। আমাদের অবশ্যই শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে।’

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারে ৫০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী