বিশেষ বাহিনীর অভিযানে পিছু হটলো তালেবান

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২১, ২০:৪৩আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:০৩

আফগানিস্তানের কান্দাহারে রবিবার রাতে তালেবানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির বিশেষ বাহিনী। বিদ্রোহীদের প্রতিহত করতে সেখানকার নিয়মিত বাহিনী ও পুলিশের অনুরোধে এ অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে সরকারি বাহিনীর ওপর হামলা চালানো তালেবান সদস্যদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এলিট ফোর্স সদস্যদের ওই হুঁশিয়ারির পর সেখান থেকে কার্যত অদৃশ্য হয়ে পড়ে তালেবান বিদ্রোহীরা।

বেশ কিছু সামরিক-বেসামরিক লোকজন আহত হলেও তালেবানমুক্ত হয় অঞ্চলটি। কান্দাহারে মোতায়েনকৃত বিশেষ বাহিনীর সদস্য মেজর মোহাম্মদ দীন তাসির এই অভিযানের পর রয়টার্সকে বলেন, শহরের দখল নিতে শত্রুর অনুপ্রবেশের খবর পেয়ে তারা সেখানে ছুটে যান।

৩০০ তালেবান সদস্যের শহরটিতে অবস্থানের খবর পাওয়া গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে বিদ্রোহীদের জোরালো কোনও উপস্থিতি দেখতে পায়নি এলিট ফোর্সের সদস্যরা।

মেজর মোহাম্মদ দীন তাসির বলেন, সেখানে তাদের এই অনুপস্থিতিই প্রমাণ করে, দেশের ৮৫ ভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে থাকার যে তথ্য তারা প্রচার করেছে সেটি অতিরঞ্জিত।

এদিকে কান্দাহারে পিছু হটলে মধ্যাঞ্চলীয় শহর গজনি দখলের পথে রয়েছে তালেবান। সরকারি বাহিনীর হাত থেকে শহরটির নিয়ন্ত্রণ নিতে এরইমধ্যে চারপাশ থেকে ঘিরে ফেলেছে তালেবান সদস্যরা। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য সাধারণ মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা।

মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করায় দেশটিতে আরও শক্তিশালী হয়ে উঠছে তালেবান। ইতোমধ্যে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে দলটি। ৯ জুলাই শুক্রবার তালেবান জানিয়েছে, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তারা। তালেবানের ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনা সদস্যরা। শুধু তাই নয়, অনেকে আবার এলাকা, এমনকি দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে। গত ৫ জুলাই সোমবার একদিনেই পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে সহস্রাধিক আফগান সেনা। তাজিকিস্তান ও ইরানের সঙ্গে দুটি সীমান্ত ক্রসিংয়েরও নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। গত বেশ কিছু দিন ধরে অব্যাহতভাবে শক্তি বৃদ্ধির পর সোমবার কান্দাহারে দলটির পিছু হটার খবর এলো। সূত্র: রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক